ঢাকাSaturday , 7 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় গাঁজাসহ আটক ৩


January 7, 2023 9:02 pm
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই শ’ গ্রাম গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে।

জানা গেছে, গত ৬ জানুয়ারি রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে হড্ডা গ্রামের কাশির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের অতুল সরদারের ছেলে তাপস কুমার সরদার(৪০), বলাই বাহদুরের ছেলে ভাসকর বাহাদুর(২৫) ও পাইকগাছা উপজেলার কুমারখালী গ্রামের মাজেদ সরদারের ছেলে আবুল বাসার(৩৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।