ঢাকাThursday , 5 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোরোতে ৪১৩৫ কেজি ধানবীজ ও ৪১৭০ কেজি সার বিতরণ করেছে লিডার্স


January 5, 2023 9:39 pm
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জানুয়ারি(বৃহস্পতিবার) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং লিভিংওয়াটার্স এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টারে দুর্যোগপীড়িত ৪১৯ জন কৃষকের মাঝে ৪১৩৫ কেজি ধানবীজ ও ৪১৭০কেজি সার বিতরণ করা হয়েছে।

উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ১, ২, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য নিপা চক্রবর্তী, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কৌশিক রায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা বিশ্বাস।

জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ পূর্বের চেয়ে বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের উব্দুদ্ধ করতে রোরো মৌসুমে লবণ সহনশীল ব্রি ধান-৬৭ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, “লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার ইত্যাদি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও কৃষকদের সহযোগিতা করছে। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহŸান জানান। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।