ঢাকাThursday , 5 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


January 5, 2023 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেকে বসেছে পৌষের কনকনে শীত। অসহায় শীতার্ত মানুষের তীব্র শীতের কষ্ট লাগবে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. রেজা রশীদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বেগম মাহফুজা সুলতানা রুবি, এডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, শিল্পী রানী মহলদার, সাধারণ সদস্য ইন্দ্রজিত দাস, শেখ আমজাদ হোসেন, সৈয়দ আমিনুর রহমান বাবু, মোঃ নজরুল ইসলাম, শেখ ফিরোজ কবির, মোঃ আব্দুল হাকিম, মোঃ গোলাম মোস্তফা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান প্রমূখ। উল্লেখ্য সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৭ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের মাধ্যমে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।