ঢাকাWednesday , 4 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট সাতক্ষীরা জেলা খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন


January 4, 2023 10:09 pm
Link Copied!

০৪ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর ফাইনাল খেলা কুষ্টিয়া জেলা বনাম সাতক্ষীরা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৫২ রান করে। দলের হাসিবুর রহমান ৫৭ রান করে। জবাবে কুষ্টিয়া জেলা ব্যাট করতে নেমে ২৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৭৪ রানে জয়লাভ কওে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সাতক্ষীরা জেলা দলের মোঃ হাসিবুর রহমান।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেয়ারম্যান ক্রিকেট উপ-কমিটি কাজী আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ তানজিম কালাম তমাল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, মোঃ লুৎফর রহমান সৈকত, মোঃ রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী, শিমুন শামন, সাতক্ষীরা জেলা দলেল প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শক। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।