ঢাকাTuesday , 3 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাকুরি দেওয়ার নামে প্রতারণা ও ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাবের হাতে প্রতারক গ্রেপ্তার


January 3, 2023 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: চাকুরি দেওয়ার নামে প্রতারণা ও অধিক মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো: হাবিবুর রহমান নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশান বাটালিয়ন (র‌্যাব)। সোমবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সাতক্ষীরা শহরের পলাশপোলের আজিজুর রহমানের ছেলে।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর দয়াল মঙ্গলবার সকাল ১১টায় তাদের কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে জানান, এক সময়কার আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে শহরের পলাশপোলের বাসিন্দা হাবিবুর রহমান (৩৫) ও তার কতিপয় সহযোগী মিলে ২০১৯ সালে সদর উপজেলার ব্যাংদহা বাজারে একটি অন লাইন ব্যাংকের শাখা খোলেন। প্রায় একই সময়ে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলেন হাবিবুর রহমান। চাকুরি দেওয়ার নামে ও জমাকৃত টাকায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে তিনি প্রায় কোটি টাকা আত্মসাৎ করে স¤প্রতি অফিস বন্ধ করে লাপত্তা হয়ে যান হাবিবুর ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যাংদহা এলাকার বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের (র‌্যাব) এর কাছে অভিযোগ করেন। তারই ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে হাবিবুর রহমানকে পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, প্রতারণার অভিযোগে ব্যাংদহা গ্রামের সুভাষ মÐল বাদি হয়ে হাবিবুর রহমানের নাম উল্লেখ করে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব এর হাতে গ্রেপ্তারকৃত হাবিবুরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।