পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের একান্ত প্রচেষ্টায় ‘লুনা সি ফুডস লিঃ’ এর পক্ষ থেকে অসহায় মহিলা ফাতেমা খাতুনকে একটি সেলাই মেশিন ও নগদ ৫০০০ টাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের অফিস কক্ষে সেলাই মেশিন ও নগদ টাকা ফাতেমাকে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লুনা সি ফুডস লিঃ এর হেড-অফিসার সাপ্লাই চেন মোঃ আতিকুজ্জামান, জি এম আহসান জামিল (সাপ্লাই সহকারী অফিসার) অজয় ঘোষ, নজরুল ইসলাম, আজবাহার গাজী, রিপনসহ অনেকে, সেলাই মেশিন ও নগদ টাকাটি পেয়ে ইউএনও মমতাজ বেগম’সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফাতেমা খাতুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
