ঢাকাTuesday , 3 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধ্যক্ষ আনিসুর রহিমের মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শোক


January 3, 2023 9:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম মঙ্গলবার (০৩ জানুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণকালে স্ট্রোক জনিত কারণে দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দ। এদিকে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে শহরের নিজ গ্রাম সুলতানপুরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।