ঢাকাMonday , 2 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু


January 2, 2023 8:55 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম মিঠু (২৭)নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ রা জানুয়ারি) দুপুর (২:৫০) মিনিটে যশোর নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত মোঃ মিঠু (২৭) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার ছিল ।

প্রত্যক্ষদর্শীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী (পাবনা-জ ১১-০০৯৯) নাম্বারের বাসটি হাড়িখালি নামক স্থানে এস বি ইট ভাটার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-ল (১১-৬৭৮১) নাম্বারের মোটরসাইকেল চালক মিঠু একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খাই। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বাগ আঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে আসছিলেন বলে জানাযায়।

এ বিষয় নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা জানতে পেরে এসআই আমিরুল ইসলামকেসহ একটি টিম পাঠাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।