ঢাকাMonday , 2 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ


January 2, 2023 8:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে সোমবার সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পদক মাকফুর রহমান, যুগ্ন সম্পাদক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ।

বক্তার এ সময় বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল যে ভাবে রাজপথে ছিল ভবিষ্যতেও একইভাবে রাজপথে থাকবে। ২০২৩ সাল আমাদের বাঁচা মরা লড়াই’র সাল। কারণ এই ২৩ সালের মধ্যেই অবৈধ সরকারকে পতন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।