ঢাকাSaturday , 31 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা কৃষকলীগের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


December 31, 2022 9:49 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর-২২ শনিবার সকাল ১১টায় সুলতানপুরস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মনজুর হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলামের সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ২০২৪ সালের নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা কৃষকলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগ নেতা মো: রেজাউল ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন সভাপতি মো: আনছার আলী মাস্টার, ফিংড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহেব আলী, পৌর কৃষকলীগ নেতা মো: সিরাজুল হক, মো: মুহিদ, মো: বাবলুর রহমান, মো: আব্দুর রহমান, মো: মিজানুর রহমান, মো: ওবায়দুল্লাহ, প্রদীপ চন্দ্র বিশ^াস, মো: আফছার আলী, মো: রেজাউল কাগুজি, মো: মুজিবর রহমান, মাজহারুল ইসলাম জীবন, মো: শহীদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন লিটন, শেখ নাসিমুর রহমান নাসিম, মো: রেজাউল মোল্লা রনি, ডা: মো: রুহুল আমিন, মো: মোমিন গাজী খোকন, মো: রুহুল আমিন-২, মাহবুব খান চৌধুরী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।