ঢাকাSaturday , 31 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা


December 31, 2022 10:05 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৪নং ঘোনা ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তিতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘোনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনা তার অঙ্গিকার গ্রাম হবে শহর। আজ বাস্তবে রুপ নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়ে বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট বাংলাদেশের পথে হাটছে। বিশে^র একমাত্র দেশ বাংলাদেশ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়। আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ থাকবেনা।”

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিল উদ্দিন, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামকে আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহাজান আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।