ঢাকাFriday , 30 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ


December 30, 2022 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা করেন এবং প্রতিটি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলেদেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন বিদ্যলয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নাজমিন সুলতানা তিশা এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্র অভি সাধু। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, ইংরেজী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, অভিভাবক তনু সাথা। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।