ঢাকাFriday , 30 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থানায় নতুন ওসি মামুন রহমানের যোগদান


December 30, 2022 9:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মামুন রহমান। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ওসি হালিমুর রহমান বাবুর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
মামুন রহমান যশোর জেলা পুলিশ থেকে সাতক্ষীরা জেলায় যোগদান করার পর কালিগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশের এ কর্মকর্তার বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানায়। এদিকে থানার সাবেক ওসি হালিমুর রহমান বাবুকে ৭ মাস দায়িত্ব পালন শেষে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশের পক্ষথেকে ওসি হালিমুর রহমান বাবুকে বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন ওসি মামুন রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

যোগদানকৃত অফিসার ইনচার্জ মামুনুর রহমান সাংবাদিকদের জানান, মানুষের সেবার জন্য থানার দরজা সব সময় খোলা থাকবে। মাদক, জুয়া, ইভটিজিং এবং নারী নির্যাতনের সঙ্গে কোন আপোষ করা হবে না। সকলের সহযোগিতায় দালালমুক্ত একটি মানবিক থানা গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।