ঢাকাThursday , 29 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার এমপি-মেয়রকে গণসংবর্ধনা


December 29, 2022 8:58 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার অনুকুলে উপকুলীয় শহর জলবায়ু সহিষ্ণ প্রকল্পের আওতায় প্রায় দেড়’শ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় সংবর্ধিত হলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীর। গত সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। এদিকে পৌরসভার অনুকুলে প্রায় দেড়’শ কোটি টাকার মেগা বরাদ্দ পাওয়ায় পৌরবাসীর পক্ষ থেকে এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও মেয়রকে সংবর্ধনার আয়োজন করে পৌর কতৃপক্ষ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার প্রবেশদ্বার কাশিমনগর সীমান্তে পৌছালে পৌর পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য ও মেয়রকে উষ্ণু শুভেচ্ছা জানানো হয়। পরে গদাইপুর পৌছালে পানি সরবরাহ প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এরপর দুপুরে পৌরসভা মাঠে কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু’র সভাপতিত্বে মূল সংবর্ধনা অনুষ্ঠানে পৌর পরিষদ, পৌর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও মেয়র সেলিম জাহাঙ্গীরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান জনাব শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম (কেরু), আব্দুল মান্নান গাজী, রপিন কুমার মন্ডল, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রাফেজা খানম, রবি শংকর মন্ডল, প্রকৌশলী নূর আহম্মদ, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাঃ কওসার আলী গাজী, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, কেডি বাবু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এফ নুরআলম’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।