ঢাকাTuesday , 27 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু


December 27, 2022 9:01 pm
Link Copied!

শার্শা যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারনে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে শার্শার নাভারণ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় নূর ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোঃ মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।

নাভারন হাইওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হয়ে নাভারণ বাজারে পৌঁছালে, ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæত গতির একটি ট্রাক, তার মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।