ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ইভল্ভ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা


December 26, 2022 8:58 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইভল্ভ প্রকল্পের উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পুয়র-ডর্প এর এনহেন্স ভয়েস ফর দ্য ইনক্লুসন অব দ্য ভালনারেবল এন্ড দেয়ার এমপাওয়ারমেন্ট (ইভল্ভ) প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক। প্রকল্প সমন্বয়কারী মাহবুবা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ এবং যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।