ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ক্ষুদ্র মৃৎশিল্প উদ্যোক্তাদের সাথে বিসিক সনদ কর্মশালা


December 26, 2022 9:08 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার (২৬ ডিসেম্বর) তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে মৃৎশিল্পে ব্যবসায় সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে ও পিকেএসএফ এর সহায়তায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন উপ-প্রকল্পের আওতায় বিষয়ক অনুষ্ঠিত সমন্বয় কর্মশালায় ২৫ জন মৃৎশিল্পী বিসিক অংশগ্রহণ করেন।

এসইপি প্রজেক্ট ম্যানেজার শাহনেওয়াজ কবির শাওনের সভাপতিত্বে ও পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিসিক এর উপ-মহাব্যবস্থাপক এনাম আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিসিক এর উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন, বিসিক শিল্পনগরী কর্মকর্তা ওবাইদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান। এ সময় ডকুমেন্টেশন ও রিপোর্টিং কর্মকর্তা রাসেল আহমেদ, সাংবাদিক তাপস সরকারসহ এসইপি প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে উপস্থিত মৃৎশিল্পীগণ প্রকল্পের আওতাভুক্ত মৃৎশিল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।