ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস্ গ্রæপের বিজয় ডে ক্যাম্প অনুষ্ঠিত


December 26, 2022 8:26 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: কলারোয়া ফুটবল মাঠে ৭৩ জন স্কাউটস্ ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস্ গ্রæপের আয়োজনে বিজয় ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার সময় থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস্ এর সহযোগিতায় বিজয় ডে ক্যাম্প অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বেঙ্গল টাইগার গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

দিন ব্যাপী এ অনুষ্ঠানে ৫টি তাবুতে অংশ নিয়ে পৃথক দলে দুরদর্শিতা ফুটিয়ে তোলেন স্কাউটস্ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, দমদম মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, কয়লা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৩ জন স্কাউটস্ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিন ব্যাপি বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস্ গ্রুপের আয়োজনে তাবুকলা, বিপিপিটি, খেলাধুলা, কোর্ট এন্ড সাইফার এর মাধ্যমে অভিযান, মহা তাবু জলসা, পুরুষ্কার বিতরনীর মধ্যে বিজয় ডে ক্যাম্পের সমাপনী হয়।
একই দিন রাত ৭ টার সময় ফুটবল মাঠে সমাপনী অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক দিপক সেঠ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার শেখ শাহাজান আলী শাহীন, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব মামুন। ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপন, ইউনিট লিডার শফিকুল ইসলাম, শেখ মর্জিনা খতুন, সিরাজুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।