ঢাকাSunday , 25 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জাতীয় শ্রমিক লীগের আনন্দ মিছিল


December 25, 2022 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বার সভাপতি ও ওবাইদুল কাদের তৃতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা।রবিবার শহরের বাস টারমিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।মিছিল শেষে হাসপাতাল মোড়ে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরার জেলা শাখার আহŸায়ক আবদুল্যাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মোহাব্বত,পৌর শ্রমিকলীগের আহŸায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মিজানুর রহমান, জাতীয় শ্রমিকলীগের সদস্য শেখ মোকসুদ রহমান, জেলা শ্রমিক লীগ নেতা গাউস আলী, অলিউর রহমান মুকুল, মোসলেম আলী, বাবুল হোসেন, শিমুল হোসেন, হামিদুল ইসলাম, শাখাওয়াত হোসেন, সাইফুল হোসেন প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।