ঢাকাSunday , 25 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শুভ বড় দিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত


December 25, 2022 10:16 pm
Link Copied!

খ্রিস্টান ধর্র্মালম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সভাপতি মন্ডলীর সদস্য সুধাংশু শেখর সরকার। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, অসীম দাস সোনা, থিউফিল গাজী, ঐক্য পরিষদের নেতা প্রবীর পোদ্দার, যুবঐক্য পরিষদের জেলার যুগ্ম আহবায়ক মিলন রায়, ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস, অমিত ঘোষ প্রমুখ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ময়নুল হাসান, কবি স ম তুহিন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসু দেব সিংহ। আলোচনাসভা শেষে কেক কেটে শুভ বড় দিন উৎযাপন করেন অতিথিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।