ঢাকাSaturday , 24 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল পুলিশের বাধায় পÐ, গ্রেপ্তার ১৬, ককটেল উদ্ধার


December 24, 2022 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জামায়াতের গণমিছিল পÐ করে দিয়েছে পুলিশ। এসময় ককটেল উদ্ধারসহ ১৬ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা, অন্তবর্তীকালিন তত্ত¡াবধায়ক সরকার গঠন, আমীরে জামায়াত ডাঃ শরিফুল ইসলাসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উর্দ্ধগতি, সরকারের সীমাহীন দুর্ণীতির প্রতিবাদ ও কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে তারা এ বিক্ষোভ মিছিল বের করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী ও উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২১), একই উপজেলার ভাড়াসিমলা গ্রামের আজগার আলী গাজীর ছেলে সাগর হোসেন (২৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ছাত্রশিবির কর্মী আবু মুছা (২২), সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে স্থানীয় ওয়ার্ড জামায়াতের রুকন মশিয়ার রহমান (৬০), একই গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে জামায়াত কর্মী মোঃ ফজলুর রহমান (৬২),সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার সামছুল আলমের ছেলে জামায়াত কর্মী শফিকুল আলম(৫৫), সদর উপজেলার খলিলনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে ছাত্রশিবির কর্মী সাঈদ হোসেন (১৯), একই উপজেলার কাথÐা গ্রামের জিল¬ুর রহমানের ছেলে ছাত্রশিবির কর্মী আল আমিন হোাসইন (২৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ছাত্রশিবির কর্মী বায়েজিদ হোসেন (২২), একই গ্রামের সাহেব আলীর ছেলে ছাত্র শিবির কর্মী মোস্তাকিম বিল¬াহ (১৭), আব্দুল মজিদের ছেলে ছাত্রশিবির কর্মী সোলাইমান হোসেন (২৩), ইমাম আলীর ছেলে জামাযাত সমর্থক মফিজুল ইসলাম (৩৫), একই উপজেলার মৃগিডাঙা গ্রামের মান্নান গাজীর ছেলে ছাত্রশিবির কর্মী রাশেদ হোসেন (১৯), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ছাত্র শিবির কর্মী জাহিদ হাসান(২২), দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের বেলায়েত আলী গাজীর ছেলে ছাত্রশিবিরের সাইফুল ইসলাম (২২) ও একই উপজেলার ঘোনাপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে জামায়াত কর্মী আব্দুল হামিদ সরদার (৫৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তুফান মোড়ের দিকে এবং মিছিলের অপর একটি অংশ সদর উপজেলার পরিষদের সামনে থেকে শুরু করে জামায়াত অফিসের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এসময় নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জামায়াত- ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল। গ্রেপ্তারের সময় জামায়াতের নেতা কর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী ¯েøাগান দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফখরুল আলম খাঁন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপপরিদর্শক দোলায়ার হোসেন বাদি হয়ে সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে ককটেল ফাটিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ২৫(ডি)তৎসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারায় শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।