ঢাকাSaturday , 24 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়


December 24, 2022 9:03 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বড়দল সেতুর উপর আশাশুনি সীমান্ত ও পাইকগাছা সীমান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন খুলনা জেলা পুলিশ সুপার মোরঃ মাহবুব হাসান (বিপিএম)। শনিবার বিকালে সেতুর উপর মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার মাহবুব হাসান ইউপি চেয়ারম্যানদের সাথে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন।

আইন শৃংখলা রক্ষায় সজাগ থাকতে এবং যেকোন আইন শৃংখলা বিঘ্নিত হওয়ার আশংকা দেখলে পুলিশকে জানাতে এবং পুলিশের পাশে থাকতে আহবান জানান তিনি। সেতুটি আশাশুনি ও পাইকগাছার পাশাপাশি অন্যান্য উপজেলার সংযোগ স্থল হিসাবে গুরুত্বপূর্ণ হওয়ায় অপরাধীরা এ সেতুটিকে নিরাপদ পথ হিসাবে বেছে নিয়ে থাকতে পারে। পুলিশ সর্বদা অপরাধী ও অপরাধ দমনে তৎপর রয়েছে। এব্যাপারে তিনি জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াছ, লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আরিফুজ্জামান তুহিন, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।