ঢাকাFriday , 23 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছখোলা আদর্শ যুব সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


December 23, 2022 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা আদর্শ যুব সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম সাইদুল আনারস প্রতিকে ৫৩ ভোট পেয়ে জয় লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আসমাতুল্লাহ হরিণ প্রতিকে পেয়েছেন ৩৬ ভোট । সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম ফারুক মোরগ প্রতীকে ৪৭ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোঃ ইমদাদ ছাতা প্রতীকে পেয়েছেন ৪২ ভোট । নির্বাচিতরা ২০২৩- ২৪ সেশনে ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন ক্লাবের ৮৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে পৌর মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মাজেদ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।