ঢাকাThursday , 22 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


December 22, 2022 9:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: “এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও দেশের সেবাই” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি খান আসাদুর রহমান,সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল,বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য শেখ রফিকুল ইসলাম,ভাড়াশিমলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক,উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন প্রমূখ।

অনুষ্ঠানে শেষে প্রতিটা শ্রেণিতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারকারীকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।