ঢাকাWednesday , 21 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন


December 21, 2022 9:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : নানা জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রতিক্ষার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার অন্তর্গত শ্যামনগর উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও মো. মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক করে আগামী এক (০১) বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়। দীর্ঘদিন পর উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুল হাকিম সবুজকে সভাপতি ওমো. মাহবুব আলম বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করায় সন্তুষ্টি প্রকাশ করেছে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।