দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বক্তব্য দেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তোজা মাহাম্মাদ আনোয়ারুল হক, দেবহাটা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রফেসর রাজু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাওলানা আজিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
