ঢাকাThursday , 15 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে ধান চাষীদের খালের বাঁধ অপসারনের দাবী


December 15, 2022 10:04 pm
Link Copied!

সমীর রায়,আশাশুনি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে পানি আটকে দেওয়ায় বিপাকে পড়েছেন ধান চাষীরা। খালের পানি অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী চাষীরা।

গতকাল কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া ও ঝিঁকরা গ্রামবাসীর পক্ষে গৌরাঙ্গ কুমার বিশ্বাস, সুভাষ, বিশ্বনাথ, গণেশসহ ১৫ ব্যক্তি স্বাক্ষরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, ঝিকরা মৌজায় বিভিন্ন কৃষকের ২৫/৩০ বিঘা জমিতে তারা ধান চাষ করে থাকেন। বর্তমানে ইরি বøকে ধান চাষের জন্য বীজতলায় বীজ ধান ফেলানোর কাজ চলছে। কেউ কেউ বীজতলা তৈরির কাজে ব্যস্ত। তাদের জমির পাশে সরকারি খাস খাল দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু সরকারি খাস খালের উপর মাটির বাঁধ দিয়েছেন শাহনগর গ্রামের মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে ঝিকরা গ্রামের মৃত্যুঞ্জয় কুমার মন্ডল। ফলে এসব জমির পানি নিষ্কাশনের হচ্ছে না। কৃষকদের অনেকেই সরকারি বীজ ধান পেয়েছে, অন্যরা বাজার থেকে উচ্চমূল্যের বীজ ধান কিনে কাজে লাগাতে পারছেনা। চাষীরা জানান, তারা পানি সরানোর জন্য বাঁধের সামান্য একটু কেটে দিয়েছিলেন কিন্তু পুনরায় সেটি আটকে দেওয়া হয়েছে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুঞ্জয় সহ তার লোকজন ব্যক্তিস্বার্থে চাষীদের ক্ষতি করছে এটা দুঃখজনক। এর প্রতিকার হওয়া দরকার।
চাষী গৌরাঙ্গ কুমার বিশ্বাস জানান- ধান ক্ষেতের পানি অপসারণের জন্য ইউএনও বরাবর আবেদন করেছি। দ্রæত সমাধান না হলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে মৃত্যুঞ্জয়ের সাথে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান জানান, বিষয়টি দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।