ঢাকাMonday , 12 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে কলেজিয়েট স্কুলে আইন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক আলোচনা


December 12, 2022 10:07 pm
Link Copied!

এস এম শরীফ, বড়দল প্রতিনিধি : আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল হল রুমে শিক্ষার্থীদের মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, আইন-শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক আলোচনা উপস্থাপন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম)।

বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি মমিনুল বলেন, সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানতে হবে। ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। কাউকে উত্ত্যক্ত করা বীরত্বের কাজ নয় বরং দÐনীয় অপরাধ। মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। নৈতিকতার চর্চা করতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের কথা মেনে চললে অপরাধ প্রবণতা কমে যাবে এবং জীবন সুন্দর হবে।
কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।