ঢাকাSaturday , 10 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


December 10, 2022 8:12 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) শ্যামনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জে,সি কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা, প্রভাষক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান বিএনপি নৈরাজ্য আন্দোলনের প্রতিবাদে এ কর্মসূচী পালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।