ঢাকাThursday , 8 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইপিআরসি’র ইউনিয়ন অবহিতকরণ সভা


December 8, 2022 10:32 pm
Link Copied!

নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি এবং আর্সেনিক নিরসনের মাধ্যমে সকলের জন্য খাবার পানি নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষ্যে ইপিআরসি’র ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ইপিআরসি খাজরার আয়োজনে এ ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

ইপিআরসি’র মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন ইপিআরসি’র এরিয়া ম্যনেজার মোঃ হারুনার রশিদ। এসময় ইউনিয়ন সুপারভাইজার খন্দকার রায়হান উদ্দীন,ওয়াস মোটিভেটর সমীরন মন্ডল,স্বপ্না সুলতানা মেরিনা,ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু,খায়রুল ইসলাম,মফিজুল ইসলাম,হাসমত ঢালী,রবিউল ইসলাম সবুজ,রওশনারা বেগম,তহমিনা বেগম,প্রধান শিক্ষক মেহেদী হাসান,সহকারী শিক্ষক গনেশ চন্দ্র বৈদ্য,সাব কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য,সাবেক ইউপি সদস্য জালাল মোড়ল,অনুপ কুমার সানা,ইমাম মোঃ শহিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,আর ইপিআরসি’র বাস্তবায়নে খাজরা ইউনিয়নে খাবার পানি নিরাপত্তা নিশ্চিত কল্পে খাজরা ইউনিয়নে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আর্সেনিকের অবস্থান নির্নয় করে বিশুদ্ধ খাবার পানির উৎস্য তৈরী এবং সাধারন জনগনের মাঝে খাবার পানি সরবরাহ নিশ্চিত করনে এ সংস্থাটি কাজ করবে।
অবহিতকরণ সভায় বিভিন্ন সময়ে স্থাপনকৃত টিউবওয়েল রক্ষণবেক্ষণ,স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারসহ খাবার পানির উৎস্য সংরক্ষণে বিস্তর আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।