ঢাকাThursday , 3 November 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জেলহত্যা দিবস পালিত


November 3, 2022 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বনোমালী দাশ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলা উদ্দিন লাকী, সাবেক সভাপতি মুকুল হোসেন প্রমুখ।
বক্তাগণ, আ’লীগের রাজনৈতিক ধারাবাহিকতা, স্বাধীনতা আন্দোলন, দেশ ও জাতির শত্রæদের অরাজকতা, ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাযজ্ঞ ও ৩ নভেম্বর ৪ জাতীয় নেতাকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।