ঢাকাSaturday , 29 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দেবরের বিরুদ্ধে ভাবির নাক ফাঁটানোর অভিযোগ!


October 29, 2022 9:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবির নাক ফাঁটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। শনিবার দুপুর দেড়টার দিকে মাঝ পারুলিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৃহবধূ জানান, সম্প্রতি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তার দেবর আব্দুল কাদেরের গোলযোগ বাধে।

শনিবার দুপুরে ফের তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে তার (গৃহবধূ) ওপর হামলা চালায় দেবর আব্দুল কাদের, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে আব্দুর রহিম ও মেয়ে কুলসুম। এসময় বেধড়ক মারপিটে আমাকে জখম করে তারা। এতে আমার নাক ফেঁটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মিথ্যা ভাবে কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়ে দেবহাটা থানা পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।