ঢাকাMonday , 10 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত


October 10, 2022 9:41 pm
Link Copied!

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে। এউপলক্ষে বাদ আছর সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো: শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, সাংবাদিক মো: আসাদুজ্জামান, এবিএম মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, এম রফিক, আব্দুল আলিম, শহিদুল ইসলাম, এম. বেলাল হোসাইন, হাফিজুর রহমান, এস,কে কামরুল হাসান, মীর মোস্তফা আলী প্রমুখ। অনুষ্ঠানে হযরত মোহাম্মাদ (সাঃ) এর ধর্ম প্রচার ও তার জীবনের উপর আলোক পাত করে বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম ও খতিব মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ আনওয়ার। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের কর্মকর্তা সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।