ঢাকাSaturday , 8 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিটি কলেজ জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


October 8, 2022 9:45 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কড়াইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক ও মসজিদ কমিটির ক্যাসিয়ার মো. মফিজুর রহমান, সহকারি অধ্যাপক বেলাল হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মাস্টার খলিলুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অফিস সহকারি মো. হারুনার রশিদ, মছরুর রহমান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে সিটি কলেজ জামে মসজিদটির দ্বিতীয়তলার ছাঁদ ঢালাই করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের মুসুল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।