ঢাকাSaturday , 8 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গরু চুরি করতে গিয়ে মোবাইল ফেলে পালালো চোর!


October 8, 2022 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার কামটা ঋষিপাড়ায় এক বাড়িতে গরু চুরি করতে এসে চুরি কাজে ব্যার্থ হয়ে মোবাইল ফেলে পালিয়েছে চোর। ঘটনাটি উপজেলার সখিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে জগবন্ধু দাসের বাড়িতে ঘটেছে। প্রত্যক্ষদর্শী জয়দেব দাসের স্ত্রী কমলা দাস জানান, গত ৬ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যান। এসময় কমলা দাস তার ভাসুরের গোয়াল ঘরের দরজার সামনে একজনকে দেখতে পেয়ে ভয়ে লাফিয়ে উঠে কাঁপতে কাঁপতে ঘরের বারান্দায় আসলে পরিবারের অন্য সদস্যরা দ্রæত বাহিরে বেরিয়ে আসেন। এসময় ঐ ব্যক্তি তখনও গোয়াল ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে লুকানোর চেষ্টা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে আসে পাশের আরো পরিবারের সদস্যরা এগিয়ে আসলে চোর পালিয়ে যান বলে জানান কমলা দাস। এঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেছেন তারা। জগবন্ধু দাসের ছেলে নয়ন দাস জানান, আমার কাকিমা কমলার চেঁচামেচি শুনে দ্রæত লাইট নিয়ে আমাদের গোয়াল ঘরের দিকে ছুটে যায়। ঠিক সেই সময় স্থানীয় গরু ব্যবসায়ী আব্দুর রউফ পালিয়ে যায়।

এসময় একটি মোবাইল ফোন আমাদের ঝাল গাছের নিচে পড়ে থাকতে দেখি। পরে মোবাইল ফোনটিতে অনেক জনের নাম্বার পাওয়া যায়। এমনকি অভিযুক্তের স্ত্রীর নাম্বারে কল দিলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। এঘটনা শুনে স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার হওয়া মোবাইলটি তিনি নিয়ে যান। এরপর দেবহাটা থানায় গিয়ে আমরা পুরো বিষয়টি থানা পুলিশকে অবহিত করি। পরদিন শুক্রবার মেম্বার মোবাইলটি থানায় রেখে আসেন। নয়ন দাস আরো জানান, কিছুদিন আগে আব্দুর রউফের নিকট আমরা ২টি ছাগল বিক্রি করি। এ কারনে সে আমাদের বাড়ির সবকিছু ভালো ভাবে জানে।

আমরা এঘটনার সাথে জড়িতদের বিচার চাই। এদিকে স্থানীয়রা আরো জানান, কিছু দিন ধরে কামটা ঋষি পাড়া এলাকায় ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। যার মধ্যে মোহন ও প্রদিপ দাসের বাইসাইকেল, সাবিত্রি দাসের ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন। অভিযুক্ত আব্দুর রউফের সাথে কথা বলতে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ থাকায় তার বাড়িতে গেলে ঘরের দরজায় তালাবদ্ধ দেখা যায়। পরবর্তীতে আব্দুর রউফের এক সহযোগী দ্বীন আলী গাজীর মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, তার সাথে আব্দুর রউফের ২/৩ দিন কথা হয়নি। তবে উদ্ধার হওয়া মোবাইলটি আব্দুর রউফের। তবে, এঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ওই ইউপি সদস্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারটি। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পায়নি। তবে একটি মোবাইল পাওয়া গেছে। আমরা মোবাইলটি নিয়ে বিভিন্ন তথ্য উদ্ধারে কাজ করছি। তিনি আরো জানান, চুরি সহ সকল অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।