ঢাকাMonday , 3 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্গোৎসব উপলক্ষে কাদাকাটিতে নৌকা বাইচ


October 3, 2022 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আশাশুনির পূর্ব কাদাকাটিতে ২৪ তম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পূর্ব কাদাকাটি সার্বজনীন দূর্গা মন্দিরের উদ্যোগে হলদেপোতা ব্রীজের সংলগ্ন খেজুরডাঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তালার পঙ্খিরাজ, তালার কপোতাক্ষ ও সাতক্ষীরা সদরের ষষ্ঠগ্রামের তুফান নৌকা দল অংশ নেয়।

পঙ্খিরাজ প্রথম স্থান, কপোতাক্ষ নৌকা দল ২য় স্থান অধিকার করে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ল²ীকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, সাতক্ষীরা ডিবি পুলিশ ইন্সপেক্টর রাজিব আল রশিদ, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দীপ ও জগদীশ চন্দ্র সানা। এটিও সঞ্জয় কুমার রায়ের ব্যবস্থাপনায় বিশ্বজিৎ রায় ও সন্তোষ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।