ঢাকাFriday , 30 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


September 30, 2022 10:38 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে বেড়িবাঁধের সংস্কারকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার দাতিনাখালীতে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন বাপ্পী নামের ওই যুবকের বাড়ি গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সম্প্রতি বুড়িগোয়ালিনী মালঞ্চ নদীসংলগ্ন দাতিনাখালীর বেড়িবাঁধ দেবে এলাকায় পানি ঢুকতে শুরু করে। সেই বাঁধের সংস্কার কাজ চলছে। বাপ্পী ইলেকট্রিক মেশিনে বালু বোঝাই জিও ব্যাগ সেলাই করছিলেন। মেশিনের তারে লিকেজ ছিল। সেই তার বাপ্পীর সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় বাপ্পীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।