ঢাকাSunday , 25 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় উপ-সচিবের পিতা আব্দুল মজিদের দাফন সম্পন্ন


September 25, 2022 9:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-্রসচিব উম্মে হাবিবার পিতা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের অব. শিক্ষক মাও. আব্দুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে অব. ধর্মীয় শিক্ষক মাও. আব্দুল মজিদ (৮০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত্র ১.৩০ টার দিকে ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। পরদিন রবিবার তার মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ জোহর পাইথালী বাজার জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে যান। মেয়ে উম্মে হাবিবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এবং মেয়ে জামাই আকবর হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হিসাবে কর্মরত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।