ঢাকাSunday , 25 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা


September 25, 2022 10:07 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা কার্যালয়ে অফিসার ইনচার্জ শেখ ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।