ঢাকাSunday , 25 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পল্লীতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


September 25, 2022 9:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টা হতে ঘন্টা ব্যাপি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন গেলে মৃত ওসমান আলী গাজীর ছেলে ভুক্তভোগী গৃহকর্তা জামাত আলী গাজী (৬৩) তার ছেলে ফিরোজ আলম এবং অপর ভুক্তভোগী গৃহকর্তা আব্দুল মজিদ সানা (৫০) এবং তার পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ২ টার দিকে ৬/৭ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রথমে বাড়ির প্রাচীর টপকে জামাত আলীর বাড়িতে ঢুকে বসত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে বেঁধে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে ফেলে। পরে ডাকাত সদস্যরা ঘর তল্লাশি করে নগত ১ লক্ষ ৩৭ হাজার টাকা, ১টি পালসার মোটরসাইকেল, ২ জোড়া বালা, ৪টি স্বর্ণের চেইন, ৩ জোড়া কানের দুল, ৪টি আংটি, কয়েকটি দামি মোবাইল সহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।
অনুরূপভাবে বারান্দার গ্রিল এবং গেট কেটে ডাকাত সদস্যরা আব্দুল মজিদের বসতঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে গৃহকর্তা আব্দুল মজিদের পরিবারের সদস্যদের একটি রুমে আটকে রাখে। এরপর ডাকাত সদস্যরা ঘর তল্লাশি করে নগত ১ লক্ষ ৭৩ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।