ঢাকাSunday , 25 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী সভা


September 25, 2022 9:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৬ ইউনিয়নে গণ সংযোগ ও নির্বাচনী সভা করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক পৃথক এ নির্বাচনী প্রচারনা ও সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বুধহাটা, কুল্যা, কাদাকাটি, দরগাহপুর, বড়দল ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় আলহাজ্ব নজরুল ইসলামের সাথে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মহিলা মেম্বার, ইউপি সদস্যবৃন্দ এসব সভায় অংশ নেন।
এসময় বিগত দিনে সাতক্ষীরার জন মানুষের প্রিয় নেতা নজরুল ইসলামের জেলা ও জেলার মানুষের কল্যাণে বাস্তবায়িত কর্মকান্ডের বর্ণনা, আগামীতে করনীয় পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। সাথে সাথে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণের প্রত্যাশার কথা মন দিয়ে শ্রবণ করেন এবং আগামীতে তাদের প্রত্যাশা পুরণ করবেন বলে তিনি ওয়াদা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।