ঢাকাSaturday , 24 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা


September 24, 2022 9:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হছেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট’র কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীায় কমিটির সাধারণ সম্পাদক ডা. মইনুল আহসান, সাবেক মন্ত্রী ডা. মো. আফতাবুজজ্জামান, ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত, সাবেক সাংসদ ড মোখলেছুর রহমান, ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ডা. খন্দকার রাহাত হোসেন, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. শওকত আলী লস্কর, ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, আবুবকর সিদ্দিক, পুলক বন্দোপাধ্যায় প্রমুখ। এসময় ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।