ঢাকাThursday , 22 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ১৮ দিনের কন্যা সন্তানের বাবার বিষ পানে আত্মহত্যা


September 22, 2022 9:50 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পারিবারিক কলহের জেরে বিষপান করে ১৮ দিনের এক কন্যা সন্তানের বাবা আত্মহত্যা করেছে। আত্মহননকারি কবিরুল ইসলাম (২৫) উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের ফজের আলীর ছেলে।

গতকাল বুধবার(২১ সেপ্টেম্বর) পারিবারিক কলহের জেরে রাত সাড়ে ৯ টার দিকে কীটনাশক (রিভা) পান করে নিজ বাড়িতে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে যুবককে তার পরিবার হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে আসে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসায় দেখা যায় বিষপানে অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

থানার অফিসার ইনচার্জনাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আত্মহননকারি যুবকের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে তবে পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।