ঢাকাWednesday , 21 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শনিবার সাতক্ষীরায় আসছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী


September 21, 2022 10:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। শনিবার রাত ৯টায় সাতক্ষীরা সার্কিট হাউসে তার অবস্থান করার কথা রয়েছে। জেলা তথ্য অফিসের পাঠানো মন্ত্রীর সফর সূচি অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 সফর সূচি অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা হতে সদর ও দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। এতে দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পরে দুপুর ১টায় সাতক্ষীরা হতে সড়ক পথে খুলনা জেলার বটিয়াঘাটার উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।