ঢাকাTuesday , 20 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২


September 20, 2022 9:11 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গার পাথরঘাটা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৩য় দিনের জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মঅর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ৩য় দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৩য় দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জামিলুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৩য় দিনের খেলায় অংশ নেয় ঝাউডাঙ্গা ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল।

প্রথমার্ধের তুমুল প্রতিদ্বন্দিতামূলক খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় পরপর ৩টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায় বল্লী ইউনিয়ন দল। ফলে ৩-০ গোলে ঝাউডাঙ্গা ইউনিয়ন দলকে পরাজিত করে বল্লী ইউনিয়ন দল ৩য় দিনের খেলায় ৩-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন ইকবাল কবির খান বাপ্পি, পিপুল খান ও শাম্মু। ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক ৩য় দিনের খেলাটি উপভোগ করে। বুধবার ২১ সেপ্টেম্বর ফিংড়ি ইউনিয়নের গাভা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।