ঢাকাMonday , 19 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালীগঞ্জে বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বরদের সাথে নজরুল ইসলামের মতবিনিময়


September 19, 2022 10:27 pm
Link Copied!

আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মহ বিনিময় করছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন তিনি। ১৯ শে সেপ্টেম্বর সোমবার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, তারালী, নলতা, ভাড়াশিমলা,দক্ষিণ শ্রীপুর ও ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে। কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য বিরাট অর্জন। কালো টাকার প্রভাবে নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেওয়ার আহŸান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ্য রাজ্যেশ্বর দাশ,কালিগঞ্জ উপজেলার চেয়াম্যান সাইদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নূরীম আলী, সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন, জেলা যুবলীগএর সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজামান রাশি, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোনায়েম প্রমুখ।

উল্লেখ্য : আলহাজ্ব মো: নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করে আসছেন এই জনপ্রিয় নেতা। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।