ঢাকাMonday , 19 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কুল্যায় ঘটক সেজে অভিনব চুরি


September 19, 2022 10:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা গ্রামে ঘটক সেজে বিয়ের কনে দেখার ছলে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে এক চোর। সোমবার দুপুর ১ টার দিকে কুল্যা গ্রামের নাসির উদ্দিন সরদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নাছির উদ্দিন সরদার জানান, দুপুর ১ টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে ঘটক পরিচয় দিয়ে আমার বাড়িতে আসে। ছেলে পিছনে আসছে বলে ঘটক মেয়েকে সাজাতে বলে। মেয়ে সোনার গহনা পরে সেজেগুজে নিলে ঘটক মেয়েকে বলে মা তুমি তো পরীক্ষা দিয়ে এলে, একটু হাত মুখ ভাল করে ধুয়ে নাও তাহলে ভাল দেখা যাবে।

আর বাড়ির লোকদেরকে বলে ছেলে এসেই গেল, আপনারা রাস্তার মুখে দাঁড়ান যাতে সে চিনতে পারে। আমরা ঘরের বাইরে গেলে ঘটক কৌশলে ৪/৫ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে যায়। এত দেরি হচ্ছে কেন বলে মোটর সাইকেলে ছেলেকে এগিয়ে আনতে গিয়ে সে লাপাত্তা হয়ে যায়। মেয়ে হাত মুখ ধুয়ে ফিরে দেখে ঘরে গহনা নেই। তখন বিষয়টি বুঝতে পেরে আমরা চারিদিকে ঘটকের খোঁজ করলেও তাকে আর পাওয়া যায়নি।
খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম সিহাব ঘটনা স্থলে গিয়ে সকলকে সচেতন হতে আহবান জানান। অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।