ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় যাত্রীবাহী বাস উল্টে নিহত-১: আহত ৭

admin
September 17, 2022 10:30 am
Link Copied!

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস উল্টে সাজ্জাদ আলী সরদার (৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এছাড়া, বাসে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে তালার শাহাপুর গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলী উপজেলার আমানুল্লাহপুর গ্রামের সেমতুল্য সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী আগোলঝাড়া গ্রামের সেলিম শেখ জানান, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ-০৫-০০২২ বাসটি তালা উপজেলার শাহাপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গাড়িতে থাকা ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় এবং ঘটনাস্থলেই নিহত সাজ্জাদকে বাসের নিচ থেকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যায়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিমোহন ঘোষ জনান, সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভর্তি রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ বর্তমান হসপিটালে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।