নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের গ্রাম চিকিৎসক কুড়োন চন্দ্র মন্ডল (৬১) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯.৫০ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত একমাস তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
কুড়োন মÐল পাইথালী বাজারে চেম্বার নিয়ে চিকিৎসা সেবা প্রদান করতেন। চিকিৎসা সেবার সাথে সাথে তিনি বুধহাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন দুপুরে কুঁন্দুড়িয়া সার্বজনীন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
