ঢাকাFriday , 16 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুরে কাহার সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা


September 16, 2022 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাহার সম্প্রদয়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার নের্তৃবৃন্দ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাহার সম্প্রদয়ের উন্নয়নে বিভিন্ন আলোচনা হয়। এতে কাহার সম্প্রদয়ের লোকজন অভিযোগ করেন, তার প্রায় ১০০ বছর ধরে রাস্তার পাশে বসবাস করে আসছেন। সম্প্রতি সরকারি প্রধান সড়ক প্রশস্ত করার জন্য কাজ শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় এখন তাদের রাস্তার পাশে মমাথা গোজার ঠাইটুকু হারাতে বসেছে। যাতে তাদের মাথা গোজার ঠাইটুকু নিশ্চিহ্ন না হয় সেজন্য তারা মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ^াস দেন। মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, সদস্য প্রবীর পোদ্দার, গৌতম দেবনাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পদাক বাসুদেব সিংহ, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহŸায়ক মিলন কুমার রায়, সদস্য শুভময় মজুমদার, পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য অমিত কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।